দিনাজপুরের খানসামায় বিদ্যুৎস্পর্শে কৌশিক রায় (২০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলোকঝাড়ী ইউনায়নের উত্তর বালাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গতকার শুক্রবার স্থানীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহত কৌশিক রায় ওই গ্রামের রাম কৃষ্ণ রায়ের ছেলে। কৌশিক রায় আলোকঝাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার জানায়, কৌশিক নিজ বাড়ির ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অসাবধানতাবশত নির্মাণাধীন টিনের দরজায় হাত লাগলে কৌশিক বিদ্যুৎস্পর্শ হন। পরিবারের লোকজন এ ঘটনা টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, এটি একটি অপমৃত্যু। অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে কৌশিক রায়ের মৃত্যু হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 






















