শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

 ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকাল ১০ ঘটিকায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন লালমনিরহাটের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা,বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,১৯৯৬ সালে বাংলাদেশের তৎকালীন মন্ত্রিসভা ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে “জাতীয় শিশু দিবস” হিসেবে ঘোষণা করে। ১৯৯৭ সালের ১৭ মার্চ থেকে দিনটি সরকারিভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

প্রকাশের সময়: ০৯:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪