রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বালু উত্তোলনের‌ দায়ে কারাদণ্ড-জরিমানা

পাবনার সদর উপজেলায় পদ্মা নদী ও এর তীর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে একজনকে এক মাসের কারাদণ্ড ও আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চর রানীনগর এলাকায় এই অভিযান চালান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্ত মো. রিয়াজ প্রামাণিক (৪৬) দোগাছী ইউনিয়নের মনিপুরের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং বালুবাহী ড্রাম ট্রাকের চালক।
আর ট্রাকটির মালিক পাবনা পৌর এলাকার রামচন্দ্রপুরের আব্দুল করিমের ছেলে আব্দুল আওয়াল শেখকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম জানান, পদ্মা নদী ও এর তীর এলাকার সরকারি জায়গায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিল একটি চক্র।
বিভিন্ন সময় আমরা অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে আসছি। আজকেও অভিযোগের প্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালাই। আমাদের খবর পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়েন চক্রটি।
কিন্তু আমরা সেখানে বালুভর্তি একটি ড্রাম টাক জব্দ করি। এ সময় ড্রাম ট্রাকের চালককে এক মাসের কারাদণ্ড এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনপ্রিয়

বালু উত্তোলনের‌ দায়ে কারাদণ্ড-জরিমানা

প্রকাশের সময়: ১০:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪