শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

যশোরের বেনাপোল সীমান্তে একটি খড়ের গাদা থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও সুমন রহমান নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব ৬- এর সদস্যরা।

সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩ টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আসামী সুমন রহমার পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের হাবিবর রহমানের ছেলে।

সোমবার বিকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃত মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় করে যশোর শহরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। জব্দকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জনপ্রিয়

বেনাপোলে ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪