বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রামচন্দ্রপুরে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে অবহিতকরণ সভা

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাব বিস্তারকারী স্টেকহোল্ডার-অংশীজনদের সাথে অবহিতকরণ সভা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইউনিসেফের অর্থায়নে স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় সোমবার সকালে রামচন্দ্রপুরে বাল্য বিবাহ বিরোধী ও শিশু সুরক্ষা বিষয়ক অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাইবান্ধার প্রজেক্ট অফিসার রেখা খাতুন এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সের আলম, মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম এবং আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, গ্রাম্য ডাক্তার, শিক্ষক ও কৃষকবৃন্দ ।

আওয়ামী-লীগ সভাপতি শফিকুল ইসলাম বলেন- সম্মীলিতভাবে সাড়াসী অভিযানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন-মসজিদের সকল সভাপতির সাথে বিষয়টি শেয়ার করবেন এবং প্রত্যেকটি মসজিদে আলোচনার ব্যবস্থা করবেন। সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন- আজকের এই উপস্থিত বিশেষ সদ্যসবৃন্দ হচ্ছে একটি সংগঠন । আমরাই পারি সমাজ থেকে এই অভিসাপ দুর করতে। আমরা আমাদের নীতির কাছে হার না মেনে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষায় আসুন সামাজিক আনেন্দোলন গড়ে তুলি ।

প্রকাশের সময়: ০৬:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪