শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় কবির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালাছিড়া-সোভাগঞ্জ সড়কের বাদশার রাইচ মিলের পাশে ছোটব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেন জাল্লাদুর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ছাপরহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী। তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কবির হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ওইস্থানে পৌঁছালে অপর একটি ট্রাক তাকে চাপায় দেয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জাগো২৪.নেট-কে বলেন, সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশের সময়: ০১:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪