বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে নছিমনের ধাক্কায় আহত ৩ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নছিমনের ধাক্কায় অটোরিকশা চালকসহ আহত ৫ জনের মধ্যে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২২মার্চ) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে মোতালিব মিয়া, বুধা শেখের ছেলের সবুজ মিয়া ও মজিবুর রহমান ছেলে ও অটো রিকশা চালক আশরাফুল ইসলাম।

এর আগে  বৃহস্পতিবার (২১ মার্চ)  রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।

এঘটনায় বেলাল মিয়া (৪৫) ও আমিরুল ইসলাম (৩৩) নামে দুইজন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তিরা বৃহস্পতিবার (২১ মার্চ)  রাতে বাড়ি থেকে অটোরিকশা যোগে নাকাইহাট যাচ্ছিলেন । এরই মধ্যে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা নামকস্থানে পৌঁছালে মাটির পাতিল বোঝাই একটি নছিমনকে (ভটভটি) ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোরিকশার ও নছিমন খাদে পড়ে পাঁচজন আহত হয়। পরে আশেপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে  রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মোতালিব মিয়া ও সবুজ মিয়া মারা যান। অটোরিকশা চালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে গভীর রাতে মারা যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ঘটনার পর পুলিশ পাঠানো হয়। হাসপাতাল থেকে স্বজনরা ওই মরদেহ বাড়িতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশের সময়: ০৭:০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪