ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি উদযাপনে শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় ও সম্প্রীতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীরামকৃষ্ণ আশ্রম গাইবান্ধা শচীন চাকী আয়োজনে ২৩ মার্চ শনিবার সকালে অত্র মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম ভারত অধ্যক্ষ শ্রীমত স্বামী নরসিংহানন্দজী মহারাজ।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুর অধ্যক্ষ শ্রীমত স্বামী বিভাতœানন্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর-২ আসন সংসদ সদস্য শাহ সারোয়ার কবির সহধর্মিণী মাসুমা আখতার।
রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সভাপতি চন্দ্র শেখর দাস সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন -রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার সাধারণ সম্পাদক নীহারঞ্জন পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার প্রধান উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকসী সূর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
অনুষ্ঠানের শুরুতে মূখ্য আলোচক কে ফুলেল জানান রামকৃষ্ণ আশ্রম সদস্য, যামিনী রঞ্জন দাস, বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান দীপক কুমার সিংহ, প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান স্বপন কুমার সরকার, বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান চন্দন চ্যাটার্জি, সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান মৃনাল সরকার। বেদমন্ত্র পাঠ করেন যামিনী রঞ্জন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন -কবি দেবাশীষ দাস দেবু। শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















