পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ মার্চ) উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের ডুমরিয়া নেছারিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা কৃষক লীগের কার্যনির্বাহী সদস্য ও দেউলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব, মাষ্টার মোঃ ওয়ালীউল্লাহ এর সভাপতিত্বে ও দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদারের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জনাব,এস এম নজরুল ইসলাম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক জনাব, সিদ্দিকুর রহমান ফকির,শেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শান্ত চক্রবর্তী, দেউলবাড়ী ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি, সু প্রদীপ রায়, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এস এম মাসুম বিল্লাহ, আমভিটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম হাওলাদার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ হালদার এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসান তালুকদার, করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট, নাজিরপুর (পিরোজপুর) 

















