পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধায় অসহায় দুস্থ রোজাদার পথ চারিদের মাঝে ইফতার বিতরণ করেছে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা।
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা আয়োজনে রবিবার বিকেলে অসহায় দুঃস্থ রোজাদার পথ চারিদের মাঝে ইফতার বিতরণ প্রগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহরের পার্করোড সমবায় মার্কেটের ২য় তলায় অনুষ্ঠিত হয়। মানবাধিকার কর্মী সালাহউদ্দিন কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ইফতার বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবিকা মোছাঃ মাসুমা আক্তার।
প্রধান অতিথি বলেন- এই সংগঠন প্রসার ও উন্নত করে তুলতে সবাই সহযোগীতার হাত বাড়ান। প্রতিষ্ঠান সুনামের সহিত পরিচিতি বাড়াতে সবার কাছে সেবা পৌছে দিতে হবে। সকলকে ভালভাবে কাজ করতে হবে। নারীদের সুবিধার জন্য বেবি ফিডিং চালু ও টয়লেট ব্যবস্থা করতে হবে। সংগঠনকে সুন্দর ও বেগবান করে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। কোনো অপরাধী যেন আইনের ফাক ফোকড় দিয়ে বেরিয়ে না যায় সে জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-১ আদালত বিশেষ পিপি শাহীন গুলশান নাহার মুনমুন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সহকারি পরিচালক মোঃ নেশারুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাসির উদ্দিন শাহ্, নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম প্রোগ্রাম অফিসার রুহুল আমিন।
স্বাগত বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী ফারহান শেখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী ও শিশু কল্যান সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক কায়সার প্লাবন, বাদিয়াখালী ইউপি চেয়ারম্যান আতাউর, কান্ডারী মহিলা উন্নয় সংস্থার সাধারণ সম্পাদক মাজেদা বেগম ।
উল্লেখ্য অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















