সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে শোবার সময় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার ২২ বছর বয়সী এক গৃহবধূ নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষক আনারুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ফলিয়া এলাকার বাসিন্দা ও গ্রেফতার ধর্ষক আনারুল ইসলাম একই উপজেলার পশ্চিম কনকরায় (তিলগাছতলা) গ্রামের মুনছুর আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে বাথরুমে যান। এ সুযোগে আনারুল ইসলাম ঘরে প্রবেশ করে গোপনে থাকেন। এরপর নারীটি বাথরুম থেকে ঘরে ফিরে বিছায়নায় শোবার সময় আনারুল তাকে ঝাপটে ধরে জোরপুর্বক তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর স্বামী মামলা দায়ের করেন। তখন থেকে আসামি আনারুল ইসলাম আত্নগোপনে থাকেন। এরপর গাইবান্ধা র‌্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এরই একপর্যায়ে রোববার (২১ এপ্রিল) র‌্যাব-১১, নারায়নগঞ্জের যৌথ অভিযানে সোনারগাঁও থানাধীন কাচপুর বিসিক শিল্প নগরী এলাকা থেকে আসামি আনারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতার আনারুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

ঘরে শোবার সময় গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

প্রকাশের সময়: ০২:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪