মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রীতি জিন্তার দলের নামের পরিবর্তে খুশি গেইল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস। নাম, লোগো পাল্টে নতুন রূপে ধরা দিয়েছে প্রীতি জিন্তার পাঞ্জাব। এই পরিবর্তন বেশ পছন্দ হয়েছে ক্রিস গেইলের।

ওয়েস্ট ইন্ডিজের অন্যতম তারকা ক্রিকেটারের মতে কিছু পরিবর্তন ভালোর জন্যই হয়। তিনি বলেছেন, ‘আমার বেশ পছন্দ হয়েছে এই নতুন নাম। পাঞ্জাব কিংস অনেক পথ এগিয়ে যাবে, আরো অনেকে এর সঙ্গে যুক্ত হতে চাইবে।’পাঞ্জাব দলের অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, ‘কিংস ইলেভেন ভালো নাম ছিল। কিন্তু দল মানে শুধু ১১ জন ক্রিকেটার নয়। আরো অনেকে মিলে এই পরিবার। নামের এই পরিবর্তন পুরো দলকে আরও ঐক্যবদ্ধ করবে।’

গতবারের আইপিএলে প্লে-অফে উঠতে পারেনি পাঞ্জাব। এবারে নিলামে তাই দলকে আরও শক্তিশালী করে তুলতে মুখিয়ে ছিলেন প্রীতি জিন্তারা। ১৪ কোটি রুপি দিয়ে ঝাই রিচার্ডসনকে কিনেছেন তাঁরা। নিলাম থেকে ৯ জন ক্রিকেটারকে কিনেছে পাঞ্জাব।

প্রকাশের সময়: ০৭:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১