সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ , আ.লীগ থেকে অব্যাহতির ঘোষণা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শমেস উদ্দিন বাবু দলের সবধরনের পদ পদবী থেকে পদত্যাগ করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিজ হাতে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি ঘোষণা পত্র পাঠ করে শোনান তিনি।

শমেস উদ্দিন বাবু বলেন, কারো প্ররোচনায় নয়, বরং স্বেচ্ছায় ও স্বজ্ঞানে এ ঘোষণা পত্রে নিজে স্বাক্ষর করি। আজ থেকে দলের সব ধরনের পদ থেকে পদত্যাগ করলাম এবং অব্যাহতি নিলাম দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে।

ঘোষণাপত্রে মো. শমেস উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতির দায়িত্ব পালন করে আসছি। বাংলাদেশ আওয়ামী লীগের দল পরিচালনায় একঘেয়ামি, স্বেচ্ছাচারিতা, হটকারিতা ও নানা রকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় এবং আমার ব্যক্তিগত জীবনে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিসাধন করায় আওয়ামীলীগের উপর ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয় এবং পারিবারিক চাপে পড়ি। বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় দায়িত্ব পালন করতে অক্ষম।

এ সকল কারণে নিজ ইচ্ছায় ও নিজ জ্ঞানে কাহারো প্ররোচনায় না পড়িয়া সুস্থ মস্তিষ্কে স্বজ্ঞানে ঘোষণাপত্রে স্বাক্ষর করি।

জনপ্রিয়

দলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ , আ.লীগ থেকে অব্যাহতির ঘোষণা

প্রকাশের সময়: ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪