শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

দিনাজপুরের খানসামায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে শাকিল ইসলাম (২২) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩ সেপ্টেস্বর মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাকিল ইসলাম (২২) উপজেলার দুহশুহ গ্রামের মো. ফয়েজউদ্দিনের ছেলে। নির্যাতিত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে শাকিল ইসলাম ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুঁটে আসে এবং শাকিলকে আটক করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, উপজেলার খামারপাড়া ইউনিয়নে স্কুলগামী এক শিক্ষার্থীকে উত্যক্ত করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত বখাটে শাকিলের স্বীকারোক্তিতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শাকিল ইসলাম নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মো. রফিকুল ইসলাম
জনপ্রিয়

খানসামায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবকের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৫:০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪