গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জাহিদুল ইসলাম জাহিদ (৪৭) ও তার মেয়েজামাই শামীম মিয়া (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি শরিফুল ইসলাম।
নিহত জাহিদুল ইসলাম জাহিদ গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দ নগর গ্রামের রমজান আলীর ছেলে ও শামীম মিয়া কোমরপুর গ্রামের বাসিন্দা এবং জাহিদের মেয়েজামাই।
এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কর বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জাহিদুল ও শামীম মোটরসাইকেলযোগে বগুড়া থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। এরপর বকচর এলাকায় পৌঁছালে স্লিপ করে মোটরসাইকেলসহ দুজনেই ছিটকে পড়ে গুরুতর হন। উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ ঘটনায় জাহিদুল ও শামীম নামের দুইজনের মৃত্যু হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















