সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের জামালপুরে বিএনপির সমাবেশ

তোফায়েল ও শামীম, সাদুল্লাপুর থেকে: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি-ঐক্য-সম্প্রীতির লক্ষ্যে এ সমাবেশ করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল জামালপুরের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জেলা বিএনপির উপদেষ্ঠামণ্ডলীর সদস্য সামিউল ইসলাম।

জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, জিয়াউল হক বকশী সুইট, রোস্তম আলী, জেলা তাঁতী দলের নেতা আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল্লাহ আমিন, ইউনিয়ন যুব দলের আহবায়ক আশরাফুল ইসলাম হিরু, শ্রমিক দলের নেতা মোন্নাফ মিয়া প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির স্ব স্ব সংগঠনের নেতাকর্মীরা মিছিলের বহর নিয়ে সমাবেশস্থল উজ্জীবিত করে তোলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। একইসঙ্গে কারামুক্ত নেতাকর্মীদের বিশেষ সম্মাননা জানান আয়োজকরা।

জনপ্রিয়

সাদুল্লাপুরের জামালপুরে বিএনপির সমাবেশ

প্রকাশের সময়: ০৭:৪২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪