আগামী ৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ থেকে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দিরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে শুক্রবার রাত ৮ টায় অত্র মন্দিরের অফিস কক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সভাপতি দুর্লভ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে মোবাইল কলে যুক্ত হয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন – অত্র মন্দির কমিটির সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -অত্র মন্দির কমিটির সিনিয়র সহ সভাপতি অরুন কুমার দাস, সহ সভাপতি দিলীপ কুমার দে শিবু, যুগ্ন সাধারণ সম্পাদক তপন কুমার দাশ, সহ সাধারণ সম্পাদক লাভার দে ও প্রদীপ কুমার দাশ, কোষাধ্যক্ষ স্বপন কুমার সরকার, সহ সাংগঠনিক সম্পাদক সাধন কুমার মহন্ত, দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার দাশ, সহ দপ্তর সম্পাদক পাপ্পু কুমার দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সদস্য যোগেশ চন্দ্র সাহা সহ অনেকে। প্রস্তুতিমূলক সভায়- দূর্গাপুজার ব্যায় বিষয় তুলে ধরে বলা হয় বর্তমানে দেশের প্রেক্ষাপট অনুযায়ী বেশি টাকা খরচ করে ব্যায়বহুল করে প্রতিমা তৈরি ও বেশ জাকজমকপূর্ণভাবে পুজা করা সম্ভব নয়। তাই এবার গতবছরের ৪ ভাগের এক ভাগ অর্থ দিয়ে পুজা করার বিষয় তুলে ধরা হয়। সে সাথে প্রতিমা বানানোর বিষয়ে প্রতিমা তৈরির শিল্পীর সাথে কথা বলা হয়।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুজা উপলক্ষে গাইবান্ধায় মন্দিরে প্রস্তুতিমুলক সভা
-
সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট - প্রকাশের সময়: ০৬:০৬:১০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- ৩৬
জনপ্রিয়



















