‘তথ্যপ্রযুক্তির বিকাশের ফলেই শিক্ষার্থীদের বই বিমূখ করে তুলেছে’ এ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবিন্দু’র উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তথ্যপ্রযুক্তির বিকাশের ফলেই শিক্ষার্থীদের বই বিমুখ করে তুলছে প্রতিপাদ্যের উপর ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পক্ষ দল ও নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা বিপক্ষ দলে ভাগ হয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে মনোমুগ্ধকর বির্তক প্রতিযোগিতা সম্পন্ন করেন। দিনব্যাপি এ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন রায়, রক্তবিন্দু’র সভাপতি জামিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নাইম হাসানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রক্তবিন্দু’র সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রক্তবিন্দু রোগীদের রক্তদান ও উপজেলার সকল মানুষকে নিজ রক্তের গ্রুপ জানিয়ে দেয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশ ও দক্ষতা বাড়ানোর জন্য রক্তবিন্দু বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
মো. রফিকুল ইসলাম, সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















