গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্লী চিকিৎসক হরেন্দ্র নাথ সরকারকে অস্ত্র ঠেকিয়ে তার বাড়ির একটি সিন্দুক নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এ সিন্দুকে স্বর্ণালঙ্কাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার জিনিসপত্র ছিলো বলে ভুক্তভোগির দাবি। ডাকাতি হওয়ার বিষয়টি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নাসির মিয়া। একইসঙ্গে ঘটনাস্থ পরিদর্শক করেছেন পদুম শহর ইউপি চেয়ারম্যান মফিজল হক।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাঘাটা উপজেলার পদুম শহর ইউনিয়নের টেপা পদুম শহর সন্ন্যাসদহ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওইসময় পল্লী চিকিৎসক হরেন্দ্রনাথ সরকার স্থানীয় বাদিয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন। এরই মধ্যে রেলগেট নামক স্থানে পৌঁছালে ১০-১৫ জনের একটি ডাকাত দল তাকে পথরোধ করে। এসময় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ি যাওয়ার পর হরেন্দ্র নাথের ছোট ভাই রতন কুমার সরকারের ঘরে থাকা সিন্দুকটি ডাকাত দলেরা নিয়ে যায়।
ভুক্তভোগি হরেন্দ্রনাথ সরকার বলেন, সিন্দুকটিতে স্বর্ণালঙ্কার, কাসার থালা-বাসন, জমির দলিলসহ প্রায় ৪-৫ লাখ টাকার জিনিসপত্র ছিল। এ ঘটনায় ৯৯৯ ফোন দিলে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাসির সকালে ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পবিত্র কুমার জানান- অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















