শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিক্ষক কর্তৃক ছাত্রকে পাইপ দিয়ে মারপিট, স্কুল ভাংচুর

দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষক কর্তৃক ছাত্রকে এসএস পাইপ দিয়ে মারপিটের কারণে রক্তাক্ত জখম হলে সহপাঠিরা আহত ৪ ছাত্রকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টায় উপজেলার ঘুঘুরাতলীস্থ সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ঘটেছে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় কয়েকজন ছাত্র রক্তাক্ত জখম, কালসিরা অবস্থায় ৪ জন আহত ছাত্রকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। আহত ছাত্ররা হলেন- একাদশ শ্রেণির শুভ (১৭), নিলয় (১৭), শাহারিয়ার নাফিস (১৭) এবং দশম শ্রেণির সাকিব (১৭)।

জানা গেছে, জনৈক একজন ছাত্র তার এক সহপাঠি বন্ধুর কাপড় পড়ায় ওই বন্ধুর সাথে কথা কাটাকাটি হয়। এরপর ওই সহপাঠি বন্ধু আবাসিক শিক্ষককে বিষয়টি সম্পর্কে অভিযোগ দিলে ওই আবাসিক শিক্ষক ক্ষুদ্ধ হয়ে এসে প্রতিষ্ঠান চেয়ারম্যানের পরামর্শে ওই ছাত্রকে এসএস পাইপ দিয়ে ব্যাপক মারপিট শুরু করে। এসময় তাকে রক্ষা করতে সহপাঠি অপর তিন বন্ধু এগিয়ে আসলে তাদেরকেও ব্যাপক মারপিট করা হয়। এরপর আবাসিকের সকল ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে স্কুল এন্ড কলেজে ভাংচুর করে প্রতিবাদ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ওই প্রতিষ্ঠানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ডালিয়া আকতার জানান, ভর্তিকৃত রোগীগুলোকে নিয়ে স্কুল কর্তৃপক্ষ রাতের কোন একসময় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই নিয়ে গেছেন। পরদিন সকালে হাসপাতালে রোগীগুলোকে পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সরাও এ বিষয়ে কিছু বলতে পারেননি।

এ ব্যাপারে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান ও আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু জানান, একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এব্যাপারে ছাত্র অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন অভিভাবক আইনগত সহায়তা চাইলে, আইনগত সহায়তা দেয়া হবে।

প্রকাশের সময়: ১০:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪