শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমার ঠিকানা বাংলাদেশ সংস্থার কোরআন শরীফ বিতরণ

গাইবান্ধা জেলার সমাজকল্যাণমূলক একটি সংস্থা আমার ঠিকানা বাংলাদেশ। ২০২০ সালে এ সংস্থা টি প্রতিষ্ঠা করেন সাদুল্লাপুর উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের মাসুম পারভেজ। প্রথমে শুরুর দিকে শুধুমাত্র বেওয়ারিশ নিয়ে কাজ করলেও বর্তমানে এ সংস্থা টি জেলার বিভিন্ন স্থানে সমাজকল্যাণ মূলক স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১২।১০।২০২৪ ইং তারিখ উপজেলার ফরিদপুর ইউনিয়নে অবস্থিত হযরত রাবেয়া বসরী রাঃ মহিলা কওমী মাদ্রাসায় শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসুম পারভেজ, গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট শাকিল আহমেদ, বেসরকারি এনজিও ব্রাকের কর্মকর্তা মাকলুনা বেগম, গাইবান্ধার বিশিষ্ট ব্যাবসায়ী রুকু আহমেদ এবং মাদ্রাসার পরিচালক সহ শিক্ষার্থীগণ।

সংস্থাটির চেয়ারম্যান জানায়-মাদ্রাসা ও মসজিদের জন্য অনুদান খুব কমই আসে। তাই আমরা বিভিন্ন অনুদানের মাধ্যমে এসব অবহেলিত মসজিদ ও মাদ্রাসায় বিভিন্ন সেবামূলক কাজ করতে আগ্রহী। এতে করে আমাদের ইহকাল এবং পরকালের জন্যও মঙ্গলজনক।

প্রকাশের সময়: ১২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪