রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Oplus_0

গাইবান্ধার সুন্দরগঞ্জে বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  রোববার বিকেল ৪ টার দিকে উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহা. একরামুল হক। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামানিক সাজু, উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহজাহান মিঞা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ ও সহ-সভাপতি ঈমান আলী মামুন প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। শেষে কেক কাটা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।

সুন্দরগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের সময়: ০৯:১৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪