শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বউ-শাশুড়ির মেলা। ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ এই স্লোগানে লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী উপজেলার চলবলা ইউনিয়ন পরিষদ চত্বরে আরডিআরএস-বাংলাদেশের জননী প্রকল্প এ মেলার আয়োজন করে।

মেলাতে স্বাস্থ্য সেবা, নাটিকা ও গল্পের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব ও প্রসূতি মায়েদের যতœ সম্পর্কে সচেতনতা নিয়ে কার্যক্রম তুলে ধরা হয়। সঠিক সময়ে এমন পরামর্শ পেয়ে খুশি মেলায় আগত গর্ভবতী নারীরা।

সমাজে প্রচলিত নানা প্রতিকূলতা ও দুর্বলতা থেকে বেরিয়ে এসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত ব্যতিক্রমধর্মী এই ‘বউ-শাশুড়ির’ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

মেলায় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমায়। গ্রাম বাঙলার ঐতিহ্য এ মেলা উপভোগ করেন সকল শ্রেণী-পেশার মানুষ।

চলবলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিডিএফপি লালমনিরহাটের উপ-পরিচালক মোজাম্মেল হক।

এলাকার বউ-শ্বাশুড়ি-স্বামী সহ সর্বস্তরের মানুষ মেলায় অংশগ্রহন করেন। ভিডিও শো, আলোচনা, বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের স্টল প্রদর্শন ও তথ্য প্রদানের মাধ্যমে মেলার কার্যক্রম চলে। উপস্থিত প্রত্যেক গর্ভবতী ও প্রসূতি মাকে ইউনিয়ন পরিষদের পক্ষ হতে একটি করে গাছের চারা প্রদান করা হয় ।
মেলায় অংশ করতে আসা প্রসূতি মা মোছাঃ নাজমিন আক্তার বলেন, গর্ভবতী নারীদের নিয়ে এলা আর কোন চিন্তা নাই, সব দায়িত্ব জননী প্রকল্প নিছে। বাড়ির কাছেই ঔষধ-চেকআপ-প্রসব সব বিনামূল্যে পাওয়া যাচ্ছে।”

মূলত জননী প্রকল্প মা ও নবজাতক স্বাস্থ্য বিষয়ক একটি দীর্ঘ্য মেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে গত বছর থেকে কাজ শুরু করেছে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে বিভাগের মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা এবং বাল্যবিবাহ রোধ কল্পে জনসচেতনতা বৃদ্ধি করা। এ লক্ষ্যে তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেমন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে কাজ করছে।

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৯:২১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪