শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মাদরাসায় ভাঙচুর ও জমি দখল চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার জমি দখলের চেষ্টা ও প্রতিষ্ঠানে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। স্থানীয় সুমন মিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ। এরই প্রতিবাদে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে সাদুল্লাপুর শহীদ মিনার সংলগ্ন সড়কের পাশে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার খাইরুজ্জামান, ইবতেদায়ী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী, তরফ বাজিত দাখিল মাদরাসার সুপার ফারায়েজ আলীসহ অনেকে।

বক্তারা বলেন-  সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার নামীয় জমি স্থানীয় মনির উদ্দিনের ছেলে সুমন মিয়া, মোকাব্বর হোসেন ও মিষ্টার হোসেনসহ আরও অনেকে জোরপুর্বক দখলের পায়তারা করে আসছে। এরই একপর্যায়ে ১৫ অক্টোবর তারা দলবদ্ধ হয়ে হামলা চালিেেয় মাদরাসার ঘর, আসবাপত্র ও বিভিন্ন উপকরণ ভাঙচুর করেছে। একইসঙ্গে ২৬ লাখ টাকা চাঁদা দাবি করে এই হামলাকারীরা।  আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এই মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষর্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সাদুল্লাপুর থানা ও এসিল্যান্ড অফিস চত্বরে অবস্থান নিয়ে অপরাধীদের বিচার দাবি জানান।

এ বিষয়ে সাদুল্লাপুর বালিকা দাখিল মাদরাসার সুপার খাইরুজ্জামান বলেন, আমাদের প্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টা  ও ভাঙচুরের ঘটনায় সাদুল্লাপুর থানায় এজাহার করা হয়েছে। এটি রুজু করার দাবি করছি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন বলেন, বাদি পক্ষ যেসব বিষয়ে অভিযোগ করেছে তা তদান্তাধীন রয়েছে। সত্যতা  পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশের সময়: ০৫:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪