শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্রের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে: নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা আশা করছি গণতন্ত্রের স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আমরা যাতে করে রাষ্ট্রের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য রাষ্ট্রের কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট প্রচারণা চালানো হচ্ছে। আর গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা।

রোববার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ইতোমধ্যে লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক মটরসাইকেল বহর নিয়ে অভ্যর্থনা করা যাবে না। এই নিষেধাজ্ঞা যারা অমান্য করেছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে বহিস্কার করা হয়েছে। তাই আপনাদের নতুন করে ভাবতে হবে কোনটি করবেন বা করবেন না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা বিগত ১৬ বছর দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, খুন ও গুমের রাজনীতি করেছেন। শুধু গুম-হত্যা নয়, প্রতিটি সেক্টের দুর্নীতি-লুটপাট করে বিদেশে অর্থ-সম্পদ পাচার করেছেন। এখন সময় এসেছে বিদেশে পাচার করা সেই টাকা ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে পলাতক শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

পথ সভা শেষে সাদুল্লাপুর শহরে নুরুল ইসলাম নয়ন জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা যুব দলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রু, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, উপজেলা যুব দলের আহবায়ক মাহিদুল ইসলাম মিঠু, সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহবায়ক মাসুদ আকন্দ, শাহিন আল পারভেজ, ইমরান হোসেন, রবিউল আলমসহ আরও অনেকে।

প্রকাশের সময়: ০৮:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪