মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে মাদ্রাসার জমি দখলের অভিযোগ 

পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের সমিতিরহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জমি ও কয়েকটি শ্রেণিকক্ষ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এম.কে.এস মডেল স্কুলের পরিচালক আব্দুল মালেকের বিরুদ্ধে।

সরেজমিনে জানা যায়, সমিতিরহাট স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়ে পাঠদান দিয়ে আসছিল। এমতাবস্থায় আব্দুল মালেক ২০১৯ সালে একই জায়গায় এম.কে.এস মডেল স্কুল প্রতিষ্ঠা করে মাদ্রাসার অবকাঠামো জোর পূর্বক দখল করে ব্যবহার করার ফলে মাদ্রাসাটি প্রায় বন্ধের পথে।

মাদ্রাসা বন্ধ করে মাদ্রাসার জমি ও অবকাঠামো জোর পূর্বক ব্যবহার করার ব্যাপারে এম.কে.এস মডেল স্কুলের পরিচালক আব্দুল মালেকের সাথে কথা বললে তিনি বলেন, মাদ্রাসাটি এখন আর চলেনা। মাদ্রাসায় শিক্ষার্থী না থাকায় মাদ্রাসার অবকাঠামো গুলোতে আমি স্কুল চালাচ্ছি তাতে সমস্যা কি? আমরা জমিদাতা, আমাদের জমিতে আমরা কি করবো আমরা জানি। শেষে সাংবাদিকরা আরো কিছু তথ্য চাইলে এম.কে.এস মডেল স্কুলের পরিচালক আব্দুল মালেক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সহ বিভিন্ন হুমকি প্রদান করেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করার পরামর্শ দেন।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

পলাশবাড়ীতে মাদ্রাসার জমি দখলের অভিযোগ 

প্রকাশের সময়: ০৯:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪