কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটপাট, খুন, গুম করে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি ছুটি বাতিল করে জনগণের হৃদয়ে আঘাত করে পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়ে তিনি আরও বলেন- বাংলার মাটিতে কোন খুনী, লুটপাটকারীদের জায়গা হবে না। তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
শুক্রবার বেলা ১০টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নশরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. নূর-এ- আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক মেছবাহুল ইসলাম, আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যাল আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
এর পূর্বে দলীয় কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয় এবং উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডস্থ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিলিত হন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















