শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৬ কেজি জব্দ, কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে শাকিল মিয়া (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) রাত আটটার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- সহকারী পুলিশ সুপার ওমর ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত শাকিল মিয়া রংপুরের হাজিরহাট থানাধীন ডাক্তারপাড়ার লোহার ব্রিজ এলাকার নুর আলম ও সাহেদা বেগম দম্পতির ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী পৌরসভার ব্রাক মোড় নামকস্থানে জে.কে স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়েছে। এতে বাসটির সাইডের বক্সে রাখা প্লাস্টিকের ক্যারেটের ভেতর থেকে ৬ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়। এসময় একটি বাটন মোবাইল ফোনসহ মাদক করাবারি শাকিল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ওমর ফারুক বলেন, গ্রেফতার শাকিল মিয়ার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। তাকে এ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ১০:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪