শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

দিনাজপুরের চিরিরবন্দরে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল পৌঁণে ৫টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।

উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা শারমিনের সভাপতিত্বে এসময় উপজেলা প্রণি সম্পদ অফিসার মো. রায়হান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২ হাজার ৭৪০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়।

চিরিরবন্দরে কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

প্রকাশের সময়: ০৭:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪