গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বামনডাঙ্গা আবদুল হক ডিগ্রি কলেজ মাঠে বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল আজিজ মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম সরকার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার।
বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম বাবু ও জামায়াতের রোকন মাওলানা মো. হারুন অর রশিদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও রংপুর মহানগরের সাবেক সভাপতি মো. সামিউল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ওমর সানী আকন্দ।
কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কাশেম, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম নয়ন, শিবিরের সাবেক সভাপতি মো. মোশাররফ হোসেন, হাফেজ শফিকুল ইসলাম শামীম ও বামনডাঙ্গা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও মিথ্যা মামলায় হয়রানির শিকার জামায়াত-শিবির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। সমাবেশে ইউনিয়নের ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ কর্মীরা উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















