শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদককে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি- এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাদুল্লাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

খেলায় ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠ বনাম সাদুল্লাপুর একাদশ অংশগ্রহণ করে। এতে সাদুল্লাপুর একাদশ ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠ কে ১-০ গোলে পরাজিত করেছে।

ম্যাচটি শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে শিক্ষক আব্দুর রাজ্জাক রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপাধাক্ষ্য নুরুন্নবী বাদশা,জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, রনিসহ অনেকে।

এর আগে সকল খেলোয়ার এবং শুভাকাঙ্ক্ষীদের হাতে জার্সিসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ফ্রেন্ডস্ শিবরাম আদর্শ বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা বলেন, আমাদের এ প্রতিষ্ঠানটি পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষা কার্যক্রম গুলোকেও অধিক গুরুত্ব দিয়ে থাকে। এরই অংশ হিসেবে আজ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো।

জনপ্রিয়

সাদুল্লাপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশের সময়: ০৮:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪