সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই জাগরণী শীর্ষক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে (৮ ডিসেম্বর) মাধবপুরে আধুনিক স্টেডিয়ামে এ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ শাহজাহান, সদ্য সাবেক মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ নেতৃবৃন্দ।

এতে ইসলামী নাশিদ ও জাগরণী সঙ্গীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান, বদরুজ্জমান, আবু উবায়দা, আবু রায়হান সহ ইসলামী শিল্পীবৃন্দ।

মাধবপুর ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ ও ছাত্রজনতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

মাধবপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের সময়: ১২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪