শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাধব রায় (৪০) এবং দিপু রায় (২৬) নামে দুই মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছেন।
এ সড়ক দূর্ঘটনাটি  শুক্রবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের কবিরাজহাট নামক স্থানে ঘটেছে। নিহতরা হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের আলালপুর গ্রামের কৌশিক রায় মাষ্টারের ছেলে মাধব রায় (৪০) এবং মাধব রায়ের ছেলে দিপু রায় (২৬)।
হাইওয়ে পুলিশ সার্জেন্ট শেখ আরেফিন ইমরোজ জানান, ঠাকুরগাঁওয়ের নারগুন খেজুর বাগান হতে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাধব রায় নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন এবং গুরুতর আহত দিপু রায়কে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি মারা যান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের সময়: ০২:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪