বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে গাইবান্ধা সদর থানা থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার শহিদুল্যাহেল কবির ফারুক সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশারফ সরকার নওশার ছেলে। তিনি গাইবান্ধা শহরে পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক।

এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌর শহরের পলাশপাড়া এলাকা থেকে শহিদুল্যাহেল কবির ফারুককে গ্রেফতার করা হয়েছে। বিএনপি-যুবদলের অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়।

প্রকাশের সময়: ০৪:২৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪