গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার মহিপুর বাজার ডিগ্রী কলেজ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে চশমা প্রতিকে সভাপতি পদে আবু সাঈদ মো. সাহারুল হুদা ২৪২ ভোট, ঘোড়া প্রতিকে সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান সরকার ২৯৮ ভোট ও মোরগ প্রতিকে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ কাউন্সিলের নির্বাচন পরিচালনায় দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সামিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হারুন অর রশিদ, সদস্য রফিকুল ইসলাম।
এদিন বিকেলে ৫ টায় ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সামিউর রহমান।
অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, এ কাউন্সিল ব্যাপক উৎসবমূখর ও শন্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এভাবে অন্যান্য ইউনিয়নেও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেখানে যারা দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম ও মামলা-হামলার শিকার হয়েছেন তাদের নির্বাচিত করতে হবে। এছাড়া আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ রক্ষাকারী ও দলে অনুপ্রবেশকারীদের বয়কট করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















