বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভুট্টাক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!

রাতের অন্ধকারে কৃষকের ১২ শতক জমির ভুট্টাক্ষেতের গাছ ভেঙ্গে ও কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনাটি  বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের শখেরবাজার এলাকার কৃষক আব্দুল হালিমের ভুট্টাক্ষেতে ঘটেছে। এ ঘটনায় মাথায় হাত পড়েছে সস্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন থাকা কৃষক আব্দুল হালিমের।
কৃষক আব্দুল হালিম জানান, গতকাল ৩১ শে জানুয়ারি শুক্রবার সকালে আমার ভুট্টাক্ষেতের পাশের জমির মালিক কৃষক আমার জমির ভুট্টাগাছ ভেঙ্গে ও কেটে দেয়া অবস্থায় দেখতে পেয়ে সংবাদ দেন। জমিতে গিয়ে দেখি ১২ শতক জমির ভুট্টাগাছ ভেঙ্গে ও কেটে দেয়া অবস্থায় পড়ে রয়েছে। আমি অনেক আশা নিয়ে ভুট্টা লাগিয়েছিলাম। ভুট্টার গাছও বেশ বড় হয়েছে। এরকম পরিস্থিতিতে আমি নিরুপায় হয়ে পড়েছি।
এ ব্যাপারে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, এ ঘটনায় এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে।

ভুট্টাক্ষেতের সাথে এ কেমন শত্রুতা!

প্রকাশের সময়: ০৯:৫৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫