১৪৪৬ হিজরি ও ২০২৫ খ্রি: সালের পবিত্র রমযান মাসের গাইবান্ধা জেলার জন্য সাহরী ও ইফতারের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গাইবান্ধা জেলা ইসলামী ফাউন্ডেশন কার্যালয় থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রয়ারি) একপত্রের মাধ্যমে এই সময়সূচি ঘোষণা করা হয়।
এইপত্রে গাইবান্ধা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলামসহ জেলার বিভিন্ন মসজিদের খতিব ও মাদরাসার শিক্ষকরা স্বাক্ষর করেছেন। নিম্নে ঘোষণাপত্র যুক্ত করা হলো।
গাইবান্ধা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম বলেন, এই সময়সূচি পহেলা রমজান চাঁদ দেখার উপর নির্ভশীল। সতর্কতামূলক সাহরির শেষ সময়ের ৫ মিনিট আগে সাইরেন বাজানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















