বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জিয়া প্রজন্ম দলের পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে তৈয়বুর রহমানকে সভাপতি, আব্দুর রহিম প্রধানকে সাধারণ সম্পাদক ও আলতাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সাদুল্লাপুরের ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ কক্ষে আনুষ্ঠানিকভাবে পুর্ণাঙ্গ কমিটির তালিকা তৈয়বুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি কৃষিবিদ শহিদ সরকার, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক রোস্তম আলী, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মিয়াসহ অন্যান্যরা।

এর আগে গত ২ জানুয়ারি ২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি কৃষিবিদ শহিদ সরকার ও সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম ছাদেক স্বাক্ষরিত এই কমিটির অুনমোদন দেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে দলটির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম ছাদেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজে দোয়া-মাফিল করা হয়েছে। সেখানে সাদুল্লাপুর উপজেলা কমিটির তালিকা হস্তান্তর করা হয়।

প্রকাশের সময়: ১০:৫৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫