আগামী ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে সাদুল্লাপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাদুল্লাপুর উপজেলা যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু।
বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সহ সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বক্তারা বলেন, দ্রব্যমূল্য উর্ধগতি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানটি শান্তিপূর্নভাবে সফল করার লক্ষ্যে সাদুল্লাপুর উপজেলা থেকে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান করা হলো।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















