বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এসব কর্মসুচির আয়োজন করে। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন।

এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজাসহ অনেকে। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাদুল্লাপুরে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশের সময়: ০৫:০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫