বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইট বোঝাই নসিমন উল্টে প্রাণ গেল হেলপারের

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইট বোঝাই ইঞ্জিনচালিত নসিমন নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলে আরিফ  মিয়া (৩০) নামের নছিমনের হেলপার নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১ টায় লতব্দী -সিরাজদীখান সড়কের গয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার  মধ্য দামোদরপুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহেদ আল মামুন স্থানীয়দের বরাত দিয়ে বলেন,  লতব্দীর গোডাউন বাজার থেকে ইট নিয়ে নসিমনটি সিরাজদীখান বাজার দিকে যাচ্ছিল। গাড়িটি গয়াতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারি (হেলপার) আরিফ মিয়া মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের মরদেহ উদ্ধার করে। মরদেহ বর্তমানে থানায় আছে। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন।

ইট বোঝাই নসিমন উল্টে প্রাণ গেল হেলপারের

প্রকাশের সময়: ০৯:০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫