দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন হাট-বাজারে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারী পণ্য-সামগ্রী তৈরি ও বিক্রি রোধে বাজার মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি।
সোমবার বিকালে উপজেলার পাকেরহাট ও চেহেলগাজী বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় তিনি উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পাকেরহাটে রফিকুল স্টোরকে ৫ হাজার ও চেহেলগাজী বাজারে সাইফুদ্দিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার বলেন, বিভিন্ন পণ্য-দ্রবাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রি না করতে কঠোরভাবে নিষেধ করতেই বাজার মনিটরিং করা হয়। এ নিদের্শনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এসময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহানউদ্দিন ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















