সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত এই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে।

জনপ্রিয়

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের সময়: ০৬:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫