গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টার দিকে রামগঞ্জ কাজী টি হোসেন দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্বানন্দ ইউনিয়ন আহবায়ক মো. আবদুল কাদের মিয়া।
বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা সদস্য সচিব মো মাহমুদুল ইসলাম প্রামাণিক, সর্বানন্দ ইউনিয়ন সদস্য সচিব মো. আবু তাহের মিয়া, শ্রীপুর ইউনিয়ন সদস্য সচিব মো. নুর আলম, শান্তিরাম ইউনিয়ন সদস্য সচিব মো. আসাদুজ্জামান খন্দকার মাসুদ, ছাপড়হাটী ইউনিয়ন আহবায়ক এফ আই জাহাঙ্গীর আলম মডল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা আহবায়ক মো. আবদুর রহমান ও তাতী দলের উপজেলা আহবায়ক মো. রাশেদুল হক খন্দকার রতন প্রমুখ।
শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওলামা দলের উপজেলা আহবায়ক মাওলানা মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সর্বানন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. সাদ্দাম হোসেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট 

















