বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামিউল, সম্পাদক রিয়াজুল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চেয়ার প্রতীকে আবু হারেছ মো. জামিউল আহসান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাতা প্রতীকের একেএম রিয়াজুল করিম পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে রিয়াজুল ইসলাম ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকের সেলিম মিয়া পেয়েছেন ১২ ভোট। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- শাহ আলম মিয়া।

শনিবার (৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন- কাউন্সিলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবু সাঈদ মো. সাহারুল হুদা।

তিনি বলেন, শুক্রবার (৭ মার্চ) ভাতগ্রাম স্কুল অ্যান্ড কলেজ এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলামসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রকাশের সময়: ০২:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫