গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে, দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এছাড়া নারীদের অংশগ্রহণে বালিশ খেলার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাকিবুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন, সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুর রহমান, গণমাধ্যমকর্মী মোশাররফ হোসেন বুলু, রেজাউল ইসলাম, জিইউকের প্রতিনিধি ডলি সুলতানা ও নারী সংগঠক মানসুরা বেগম।
শেষে উপজেলার বিভিন্ন পর্যায়ের নারীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















