বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ: গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর বাংলা বাজারে গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে তারা।

সোমবার (১০ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের উপ সহকারি কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, শিক্ষার্থী মুনতাসির রহমান, আবু কাইয়ুম, আরাফাত হোসেন, মেহেদী হাসান, আজওয়াদ আহম্মেদ, রিহান মিয়া, কাজী আনিকা, সোহেল রানাসহ অনেকে।

বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা দিন দিন অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রড়্গা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসুচি পালন করবে।

প্রকাশের সময়: ০৫:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫