গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে (পুরাতন) দিবসটি উপলক্ষে ভূমিকম্প এবং অগ্নিকান্ড থেকে রক্ষা বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো নাজির হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো মাসুদুর রহমানসহ অনেকে।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















