শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে বন্দুকধারীদের পৃথক হামলায় তিন নারী সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) রাতে জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দীর্ঘদিন ধরে সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। ওই নারী সাংবাদিকদেরও লক্ষ্য করে হামলা করা হয়।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ১৮-২০ বছর বয়সী নারী সাংবাদিকদের দুটি ভিন্ন হামলায় হত্যা করা হয়েছে।
এ ঘটনায় মূল হামলাকারীকে গ্রেফতার করেছে আফগান পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তি জঙ্গি গোষ্ঠী তালেবান’র সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তবে এ হামলার বিষয়ে অস্বীকার করছে তালেবান।
জনপ্রিয়

আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশের সময়: ১২:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১