মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় বজ্রপাতের সতর্কবার্তা প্রচার প্রশাসনের

সম্প্রতি বিরূপ আবহাওয়ার প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণহানীর ঘটনা ঘটছে। এ থেকে নিরাপদে থাকতে গাইবান্ধা জেলা ও উপজেলা প্রশাসন প্রচারণা চালাচ্ছেন।

বুধবার (১২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র আবহাওয়াবিদ পরিচালক একেএম নাজমুল হকের পক্ষে এক বজ্রপাতের সতর্কবার্তা পত্রের আলোকে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন গাইবান্ধার প্রশাসনরা।

এ সতর্কবার্তায় বলা উল্লেখ করেছে যে, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে। এসময়ে বজ্রপাত হলে- ঘরের মধ্যে থাকা, জানালা-দরজা বন্ধ রাখা ও সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলতে হবে। এছাড়া  নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়াসহ গাছের নিচে আশ্রয় জরুরি। সেইসঙ্গে কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না। বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে রাখা দরকার। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসতে হবে। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ বলেন, আবহাওয়াবিদ পরিচালক এ কে এম নাজমুল হকের পক্ষে বজ্রপাতের সতর্কবার্তাটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচারণা করছি। যাতে করে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়।

প্রকাশের সময়: ০৩:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫